ভোট পুনঃগণনার বিষয়ে যে বার্তা দিলেন ইসি আনোয়ারুল
আদালতের নির্দেশনা পাওয়া গেলে ভোট পুনঃগণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনের গেজেট প্রকাশে কমিশন কোনো তাড়াহুড়া করেনি। আইন মেনেই কাজ করা হয়েছে এবং নির্ধারিত সময়েই গেজেট প্রকাশ করা হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার দাবি তিনি অপ্রাসঙ্গিক বলেও মন্তব্য করেন। তবে কেউ অভিযোগ থাকলে আইনের আশ্রয় নিতে পারবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আদালত নির্দেশ দিলে ভোট পুনঃগণনার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। কমিশন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে এবং প্রত্যাশার চেয়েও বেশি অর্জন হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ সময় শেরপুর-৩ আসনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন বলেও জানান আনোয়ারুল ইসলাম সরকার।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬