|
প্রিন্টের সময়কালঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৪ অপরাহ্ণ

সভাপতি মো. শাহীন চৌধুরী পাশা, সম্পাদক এম. জে সৌরভ বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক প্যানেল অনুমোদন


সভাপতি মো. শাহীন চৌধুরী পাশা, সম্পাদক এম. জে সৌরভ বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক প্যানেল অনুমোদন


নিজস্ব প্রতিবেদক :

 

মো. শাহীন চৌধুরী পাশাকে সভাপতি এবং এম. জে সৌরভকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ২০২৬–২০২৯ ত্রি-বার্ষিক মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগে আংশিক প্যানেল-১ অনুমোদন ও নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে।

এনসিপি সেন্ট্রাল ডেস্ক/সিইসি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-২০ এর ক্ষমতাবলে এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সংক্রান্ত অনুচ্ছেদ-১৪ অনুযায়ী কেন্দ্রীয় সমন্বয় বোর্ডের সিদ্ধান্তক্রমে ২০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পর্যায়ক্রমিক আংশিক প্যানেল-১ চূড়ান্তভাবে নির্বাচিত ও মনোনীত করা হয়েছে।

নবগঠিত আংশিক প্যানেল-১ এ অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. অলিউর রহমান; সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. জুয়েল, মিতায়েন চাকমা ও ডা. মো. জাকারিয়া চৌধুরী; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ কবির; এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. অলিউল্লাহ ভূইয়া (সায়েম)।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬