বশির আহমেদ ও হানিফ সংকেত পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬
ঢাকা, ৫ মার্চ – সংস্কৃতি, সমাজ, বিজ্ঞান ও অন্যান্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ ঘোষণা করেছে সরকার। এবার এই প্রতিপদক পাচ্ছেন সংগীতশিল্পী বশির আহমেদ (মরণোত্তর) এবং সঞ্চালক-নির্মাতা এ. কে. এম. হানিফ (হানিফ সংকেত)।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবির বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে মোট ১৫ জন ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে বিশেষ অবদানের জন্য সম্মানিত হচ্ছেন।
মুক্তিযুদ্ধ ও অন্যান্য ক্ষেত্রে নির্বাচিত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:
-
ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) – মুক্তিযুদ্ধে অবদান
-
অধ্যাপক ড. জহুরুল করিম – বিজ্ঞান ও প্রযুক্তি
-
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল – চিকিৎসাবিদ্যা
-
ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) – সাহিত্য
-
জোবেরা রহমান (লিনুন) – ক্রীড়া
-
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) – পল্লী উন্নয়ন
-
ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর) এবং এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ – সমাজসেবা
-
মো. সাইদুল হক, গণস্বাস্থ্য কেন্দ্র ও মাহেরীন চৌধুরী (মরণোত্তর) – জনস্বাস্থ্য
-
কাজী ফজলুর রহমান (মরণোত্তর) – জনপ্রশাসন
-
মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া – গবেষণা ও প্রশিক্ষণ
-
আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) – পরিবেশ সংরক্ষণ
সরকারি সূত্র জানিয়েছে, এই পুরস্কারের মাধ্যমে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয়ভাবে সম্মানিত করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬