|
প্রিন্টের সময়কালঃ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১৮ অপরাহ্ণ

২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের ঘোষণা


২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের ঘোষণা


ঢাকা প্রেস নিউজ

 

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হন। এ দিনটি রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালনের জন্য সরকার পরিপত্র জারি করেছে।
 

মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখার উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে জানানো হয় যে, প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি 'জাতীয় শহীদ সেনা দিবস' হিসেবে পালিত হবে। এই তারিখটিকে 'জাতীয় শহীদ সেনা দিবস' হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত ১১ অক্টোবর, ২০২৪ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গৃহীত হয় (সরকারি ছুটি ব্যতীত)।
 

এতে আরও উল্লেখ করা হয়েছে যে, এই সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬