|
প্রিন্টের সময়কালঃ ১০ মার্চ ২০২৬ ০৩:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ মার্চ ২০২৬ ০১:৫৪ অপরাহ্ণ

ইরান–ইসরায়েল যুদ্ধ: দুবাইয়ে নিহত বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে


ইরান–ইসরায়েল যুদ্ধ: দুবাইয়ে নিহত বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে


ইরান–ইসরায়েল সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে।
 

সোমবার (৯ মার্চ) সকালে আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ৮টা ৫৫ মিনিটে মরদেহবাহী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।
 

বিমানবন্দরে নিহতের স্বজনদের পাশাপাশি সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। নিহত আহমেদ আলীর পরিবারের পাশে সরকার থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
 

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, ইরান–ইসরায়েল সংঘাতের ঘটনায় আরও ১৪ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।
 

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে অভ্যন্তরীণ ফ্লাইটে মরদেহ সিলেটের মৌলভীবাজারে পাঠানো হয়। পরিবারের সদস্যরা জানান, আহমেদ আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন।
 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬