|
প্রিন্টের সময়কালঃ ৩১ অক্টোবর ২০২৬ ০১:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ অক্টোবর ২০২৪ ০৩:৪৬ অপরাহ্ণ

সাভারে কোটি টাকার সয়াবিন তেল লুট


সাভারে কোটি টাকার সয়াবিন তেল লুট


ঢাকা প্রেস
সাভার প্রতিনিধি:-

 

সাভারে পুলিশের পোশাকধারী দুর্বৃত্তরা একটি ট্রাক ভর্তি কোটি টাকার সয়াবিন তেল লুট করে নিয়েছে। বুধবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে এই চুরির ঘটনা ঘটে।
 

বিশ্বনাথ ট্রেডার্সের মালিক লোকনাথ ঘোষ জানান, তারা ঢাকার ডেমরা থেকে সয়াবিন তেল নিয়ে সাভার যাচ্ছিল। হেমায়েতপুর আলমনগর এলাকায় পুলিশের পোশাক পরা এক ব্যক্তি ট্রাক থামিয়ে দিয়ে এই চুরিটি ঘটায়। দুর্বৃত্তরা ট্রাক চালক ও তার সহকারীকে জিম্মি করে মারধর করে এবং পরে তাদের ফেলে রেখে পালিয়ে যায়।
 

লুট হওয়া সয়াবিন তেলের মূল্য প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা। সাভার মডেল থানায় এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ওসি জুয়েল মিঞা জানান, তারা ঘটনার তদন্ত করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬