আর্জেন্টিনা শিরোপা জিতলে আবার বিয়ে করবেন, জানালেন পরীমণি
বিনোদন ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি আবারও আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি নিজের সমর্থনের কথা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি রসিকতার ছলে লিখেছেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব, ফাইনাল।’
বুধবার রাত ১টার দিকে দেওয়া এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ভক্ত-অনুরাগীদের অনেকেই এটিকে হাস্যরসাত্মক মন্তব্য হিসেবে দেখেছেন এবং পোস্টটির নিচে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।
তবে আর্জেন্টিনাকে নিয়ে পরীমণির উচ্ছ্বাস নতুন নয়। এর আগে গত ১২ জুলাইও তিনি দলটিকে সমর্থন জানিয়ে একাধিক পোস্ট করেন। একটি পোস্টে শুধু ‘উইন’ লিখে লাভ রিঅ্যাক্ট যুক্ত করেন। একই দিন সন্ধ্যায় আরেক পোস্টে লেখেন, ‘ফুটবল একটা ভালোবাসা’, যেখানে আর্জেন্টিনার পতাকার ইমোজিও ব্যবহার করেন।
এ ছাড়া একই দিনে নিজের ছেলে সম্পর্কেও একটি পোস্ট দেন পরীমণি। সেখানে তিনি লেখেন, ‘ছেলে আমার কী পরিমাণ আর্জেন্টিনার ফ্যান!’ পোস্টের সঙ্গে প্রকাশিত ভিডিওতে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে ছেলের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে।
সাম্প্রতিক এসব পোস্টে পরীমণির আর্জেন্টিনা-প্রেমের বিষয়টি আবারও স্পষ্ট হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই মন্তব্য ও পোস্টগুলো ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬