কুড়িগ্রামে বিশ্ব দুগ্ধ দিবসের র্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
ঢাকা প্রেসঃ
অদ্য ০১ জুন২০২৪ কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এর আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

"বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য" এই প্রতিপাদ্যে র্যালী ও আলোচনা সভায় কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা প্রানিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ মোনাক্কা আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন দুগ্ধ খামারি, গবাদিপশু চিকিৎসক, মাঠ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী সহ চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীবৃন্দ।

আলোচনা সভা শেষে চিত্রাংকন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬