|
প্রিন্টের সময়কালঃ ১০ আগu ২০২৬ ০৮:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ আগu ২০২৬ ০৬:৫৪ অপরাহ্ণ

এসএসসি-সমমানে পাসের হার ও জিপিএ-৫-এ এগিয়ে ছাত্রীরা


এসএসসি-সমমানে পাসের হার ও জিপিএ-৫-এ এগিয়ে ছাত্রীরা


নিজস্ব প্রতিবেদক

 

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবারও পাসের হার ও জিপিএ-৫ অর্জনে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ।
 

ফলাফলে দেখা গেছে, জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছাত্রীদের সাফল্য বেশি। এবার মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন।
 

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ছাত্রী ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন এবং ছাত্র ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন।
 

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
 

ফলাফল ঘোষণার পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফলাফল নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে পাসের হার ও জিপিএ-৫ অর্জনে ছাত্রীদের ধারাবাহিক সাফল্য এবারও আলোচনায় এসেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬