|
প্রিন্টের সময়কালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ অক্টোবর ২০২৩ ০৩:০৭ অপরাহ্ণ

ঢাকা-কলকাতা প্রমোদ তরী চালুর পরিকল্পনা ২০ নভেম্বর


ঢাকা-কলকাতা প্রমোদ তরী চালুর পরিকল্পনা ২০ নভেম্বর


এমকে শিপিং লাইন্স ঢাকার সদরঘাট থেকে কলকাতার হাওড়া পর্যন্ত প্রমোদতরী পরিচালনার পরিকল্পনা করছে। গত ১০ অক্টোবর এর যাত্রা শুরুর কথা থাকলেও এই যাত্রা শুরু হবে আগামী ২০ নভেম্বর ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ গণমাধ্যমকে জানান, বিআইডব্লিউটিএ প্রমোদ তরীটি পরিচালনার অনুমোদন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরও বলেন, তারিখ পরিবর্তন করতে হয়েছে নির্ধারিত সময়ে সরকারের অনুমতি না পাওয়ায়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের পাশাপাশি আবেদনের কার্যকারিতা পর্যালোচনা করতে সময় নিয়েছে।


এমকে শিপিং লাইন্সের মালিক মাসুম খান গণমাধ্যমকে বলেন, ‘বিআইডব্লিউটিএর অনুমোদন পাওয়ার কথা আছে। আশা করছি, নির্ধারিত সময়েই যাত্রা শুরু করা যাবে। ৩০০-৩৫০ জনের জাহাজে থাকার সক্ষমতা আছে। ৬ হাজার থেকে ৫০ হাজার টাকা ওয়ান ওয়ে ট্যুরের জন্য প্যাকেজের দাম। এই যাত্রা সফল হলে প্রমোদ তরীটি নিয়মিত পরিচালিত হবে’।

এর আগে বাংলাদেশ-ভারত দুই প্রতিবেশী দেশের ২০১৮ সালের ২৫ অক্টোবর নির্ধারিত উপকূলীয় ও অভ্যন্তরীণ রুটে জাহাজ চলাচলের বিষয়ে দুই দেশের নৌপরিবহন মন্ত্রণালয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সই করে। এর ফলাফল স্বরূপ ২০১৯ সালের ২৯ মার্চ প্রটোকল অনুযায়ী পর্যটকদের নিয়ে ঢাকা থেকে কলকাতায় যায় ‘এমভি মধুমতি’। তবে লাভজনক হিসেবে এটি বিবেচিত না হওয়ায় আর কোনো ট্রিপ চালানো হয়নি।

চলতি বছরের ১৩ জানুয়ারি এসওপির আওতায় একই ধরনের একটি প্রমোদতরী পরিচালনা করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেছিলেন। অন্তরা ক্রুজেস পরিচালিত ‘এমভি গঙ্গা বিলাস’ ৫১ দিনে ভারতের পাঁচ রাজ্য ও বাংলাদেশের কিছু অংশের মধ্য দিয়ে প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার পথ অতিক্রম করে। দ্য ডেইলি স্টার


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬