বেবিচকের কার্টোগ্রাফার সোবহানের স্ত্রীর আয়কর নথি জব্দ
বাংলাদেশ বেসামরিক বিমান (বেবিচক) চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তরের এটিএম বিভাগ কার্টোগ্রাফার আব্দুল সোবহানের স্ত্রী সালমার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বার্তা সংস্থা বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, আসামি সালমা ও তার স্বামী মো. আব্দুল সোবহান জ্ঞাত আয়বহির্ভূত ৪৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখা এবং ১৯ লাখ ৩২ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করার অপরাধে দুদক মামলা দায়ের করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির নামে পরিচালিত আয়কর নথি জব্দ করা একান্ত প্রয়োজন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬