|
প্রিন্টের সময়কালঃ ১৫ এপ্রিল ২০২৬ ০২:২৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ

পটুয়াখালীতে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ


পটুয়াখালীতে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ


পটুয়াখালীর মহিপুরে অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালীর মহিপুর থানাধীন শিববাড়িয়া নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬ টি অবৈধ বেহুন্দী জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। 

জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, সামুদ্রিক মাছ ও জালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬