|
প্রিন্টের সময়কালঃ ১২ মে ২০২৬ ০৩:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ মে ২০২৬ ১১:০০ পূর্বাহ্ণ

আইএমএফের শর্ত দেশের অর্থনীতির জন্য উপযোগী নয়


আইএমএফের শর্ত দেশের অর্থনীতির জন্য উপযোগী নয়


অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঋণ সহায়তার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া সব শর্ত দেশের অর্থনীতি ও জনগণের জন্য উপযোগী নয়।

 

সোমবার রাতে রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

 

অর্থমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা রয়েছে। তাই উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সব পরামর্শ বা শর্ত হুবহু বাস্তবায়ন করা সম্ভব নয়।

 

তিনি আরও বলেন, সরকারের নীতিনির্ধারণ ও সংস্কার কার্যক্রম নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে। প্রয়োজন হলে সরকার নীতিতে সংশোধন আনবে, তবে তা ইশতেহারের সীমার মধ্যেই থাকবে।

 

তিনি বলেন, সব জায়গায় আমরা একমত হচ্ছি না। অনেক জায়গায় আইএমএফের সঙ্গে মতপার্থক্য হচ্ছে। কারণ আইএমএফ যে শর্ত দিচ্ছে, তা আমার অর্থনীতির জন্য উপযোগী নয়, আমার জনগণের জন্যও উপযোগী নয়।

 

উন্নয়ন সহযোগীদের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে বেশির ভাগ উন্নয়ন অংশীদারের নীতিগত মিল রয়েছে। সেই সমন্বয়ের ভিত্তিতেই সরকার অর্থনৈতিক নীতি ও সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬