|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৬ ০২:৪৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ এপ্রিল ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ

ইসিতে মনোনয়ন জমা দিলেন ১১ দলের নারী প্রার্থীরা


ইসিতে মনোনয়ন জমা দিলেন ১১ দলের নারী প্রার্থীরা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিতে নির্বাচন কমিশনে (ইসি) এসেছেন ১১ দলের মনোনীত ১৩ নারী প্রার্থী।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় তারা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন।

 

জামায়াতে ইসলামী থেকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন- নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার এবং শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

 

জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমও প্রার্থী তালিকায় রয়েছেন।

 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে ২৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬