|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ আগu ২০২৫ ০৩:৪২ অপরাহ্ণ

কুড়িগ্রামে সেচের পানি দিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 


কুড়িগ্রামে সেচের পানি দিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় কলা খেতে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল সাত্তার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
 

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জ্যোতিন্দ্রনারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে কৃষক আব্দুল সাত্তার বাড়ি থেকে একটু দুরে কলা খেতে সেচের পানি দিতে যান। এক পর্যায়ে সেচের সংযোগ দিতে গিয়ে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
 

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬