রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে ফেলে গৃহকর্মীকে হত্যা
রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনের আটতলা থেকে রিক্তা মণি (১২) নামের এক গৃহকর্মীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত রিক্তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়।
শুক্রবার (১৯ জুন) ভোর ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় অভিযুক্ত গৃহকর্তা ইঞ্জিনিয়ার সবিবুর রহমান ও তাঁর স্ত্রী ফারাহ নুসরাতকে আটক করা হয়েছে। রিক্তার পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬