|
প্রিন্টের সময়কালঃ ১৬ জুন ২০২৬ ০৪:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ অক্টোবর ২০২৪ ০১:৫১ অপরাহ্ণ

চুল সঠিকভাবে ঘরোয়া উপায়ে লম্বা করবেন যেভাবে


চুল সঠিকভাবে ঘরোয়া উপায়ে লম্বা করবেন যেভাবে


চুলের অনেক সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো চুল সঠিকভাবে বৃদ্ধি না পাওয়া। একবার যদি চুল কাটেন সেই চুল বাড়তে বছর ঘুরে যায়। তাও মনের মতো লম্বা চুল হয় না। হয়ত আপনার চুল পড়ার সমস্যা নেই। কিন্তু চুলের লম্বায় বৃদ্ধি হয় না সঠিক ভাবে। চুলের এই সমস্যায় অনেকেই ভুক্তভোগী।

 

চুল যাতে সঠিকভাবে বৃদ্ধি পায়, চুল কাটতে যেন কোনো ভয় না হয়, সেইদিকে নজর রাখতে চাইলে চুলের সঠিকভাবে পরিচর্যা প্রয়োজন। এক্ষেত্রে কোন কোন উপকরণ অতি অবশ্যই ব্যবহার করা উচিত তা নিয়েই আজকের প্রতিবেদন। চলুন জেনে নেওয়া যাক।

 

রোজমেরি অয়েল 


এই তেল চুলের সঠিক মাত্রায় বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী। চুলের লম্বা অংশ ও মাথার তালু, এই দুই জায়গায় রোজমেরি অয়েল দিয়ে ম্যাসাজ করতে পারেন। এই তেলের সাহায্যে হেয়ার ফলিকলের মুখগুলি উন্মুক্ত হয়। ফলে নতুন চুল গজাতেও সাহায্য করে এই তেল। এর পাশাপাশি চুলে সঠিক মাত্রায় পুষ্টির জোগান দেয় রোজমেরি অয়েল। এর ফলে চুল লম্বায় ভালোভাবে বৃদ্ধি পায়। এছাড়াও চুলে ময়শ্চারাইজার ধরে রাখতে এবং রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে কাজে লাগে রোজমেরি অয়েল। তাই নিয়মিত এই তেল চুলে ব্যবহার করতে পারেন। 

 

জবাফুল 


চুলের স্বাস্থ্যের জন্য জবাফুল অত্যন্ত উপকারী একটি উপকরণ। জবা ফুল ভালোভাবে চটকে নিয়ে সেই নির্যাস লাগাতে পারেন মাথার তালু ও চুলের লম্বা অংশে। এছাড়াও নারকেল তেলের মধ্যে জবাফুল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে সেই তেল দিয়ে মাথার তালু ও চুলে ম্যাসাজ করুন। লাল রঙের জবাফুল ব্যবহার করতে পারলেই ভালো। মূলত জবাফুল চুল মোলায়েম করে। বজায় রাখে চুলের উজ্জ্বলতা। এর পাশাপাশি চুল পড়ার সমস্যা কমায়। আর সেই সঙ্গে চুলের লম্বায় সঠিক ভাবে বৃদ্ধিতেও সাহায্য করে। তাই যাদের চুলের সমস্যা রয়েছে তারা চুলের পরিচর্যায় জবাফুল অবশ্যই ব্যবহার করুন। 


মেথি 


চুলের জন্য আরো একটি উপকারী জিনিস হলো মেথি। নারকেল তেলের মধ্যে মেথি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে কাচের পাত্রে এই তেল সংগ্রহ করে রাখুন। আর সম্ভব হলে রোজই এই মেথি তেল চুলে ম্যাসাজ করুন। এই তেল চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। চুল পড়ার সমস্যা কমায়। দূর করে খুশকির সমস্যাও। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬