|
প্রিন্টের সময়কালঃ ০২ এপ্রিল ২০২৬ ০৯:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ এপ্রিল ২০২৬ ০৬:২০ অপরাহ্ণ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি কৃষকলীগ নেতা গ্রেফতার


মুরাদনগরে সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি কৃষকলীগ নেতা গ্রেফতার


নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলার পলাতক আসামি ও কৃষকলীগ নেতা আশ্রাফুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আবদুর রহমানের ছেলে এবং কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সদস্য।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে মুরাদনগর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আশ্রাফুল ইসলাম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তিনি নিজ এলাকায় অবস্থান করছেন এমন তথ্য পেয়ে মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে রহিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে আরও ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬