চারঘাটে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা আটক
মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরো :
রাজশাহীর চারঘাটে বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) পৌর এলাকার চক মোক্তারপুরে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটক সাব্বির বিশ্বাস জয় (২৫) চারঘাট উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি চারঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের একপর্যায়ে চক মোক্তারপুর এলাকায় নিজ বাড়ি থেকে সাব্বির বিশ্বাস জয়কে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের করা মামলা রয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর বলেন, বিস্ফোরক মামলায় আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬