|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:১৭ অপরাহ্ণ

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের সৌজন্য সাক্ষাৎ


তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের সৌজন্য সাক্ষাৎ


নিউজ ডেস্ক:-

 

তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত ‘আন্টালিয়া কূটনীতি ফোরাম ২০২৫’-এর সাইডলাইনে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একেনসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
 

সাক্ষাৎকালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষায় তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বাংলাদেশে তুরস্কের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
 

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ দুই দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।” তিনি তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬