|
প্রিন্টের সময়কালঃ ১৬ মার্চ ২০২৬ ০২:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ

বান্দরবানে ১৩তম বর্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী গঙ্গা পূজা ও বারনী স্নান


বান্দরবানে ১৩তম বর্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী গঙ্গা পূজা ও বারনী স্নান


শিমুল দাশ, বান্দরবান প্রতিনিধি:


বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন শ্রী শ্রী গঙ্গা পূজা ও বারনী স্নান ১৩তম বর্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ ও ১৭ মার্চ দুই দিনব্যাপী মহা সমারোহে এ পূজা ও বারনী স্নানের আয়োজন করা হয়েছে।

 

পার্বত্য জেলা বান্দরবানের ঐতিহ্যবাহী সাংগু নদীর চরে এই পূজার ১৩তম আসর বসবে। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী এই পূজা উপলক্ষে বান্দরবানে সমবেত হবেন বলে আশা করছেন আয়োজকরা।

 

আয়োজক সংগঠন আশীর্বাদ সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বান্দরবানের এই ঐতিহ্যবাহী গঙ্গা পূজা ইতোমধ্যে সারা দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। প্রতিবছরই ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণ বাড়ছে এবং ধীরে ধীরে এটি আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি পাচ্ছে।

 

দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে পূজা-অর্চনা, বারনী স্নানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজকরা সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬