|
প্রিন্টের সময়কালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ মে ২০২৩ ০৬:২৮ অপরাহ্ণ

৩ বছর পর বিয়ের খবর প্রকাশ্যে আনলেন রোশান


৩ বছর পর বিয়ের খবর প্রকাশ্যে আনলেন রোশান


তারকারা বিয়ের খবর অধিকাংশ সময় গোপন রাখেন। চিত্রনায়ক জিয়াউল রোশানও দীর্ঘ ৩ বছর গোপন রেখেছিলেন। আজ (৬ মে) দুপুরে ফেসবুকে বউয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে বিয়ে খবর জানান দেন এই নায়ক।

জানা গেছে, জিয়াউল রোশান ৩ বছর আগে ভালোবেসে প্রেমিকাকে ঘরে তোলেন। স্ত্রীর নাম তাহসিন এশা।


দিশার সঙ্গে প্রেম-বিয়ের গল্প শোনালেন সালমান মুক্তাদিরদিশার সঙ্গে প্রেম-বিয়ের গল্প শোনালেন সালমান মুক্তাদির

শনিবার (৬ মে) রোশান তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, স্ত্রীর হাতে মেহেদি পরিয়ে দিচ্ছেন তিনি। ক্যাপশনে লেখা: ‘এখন আমরা চিরকালের জন্য আড্ডা দিতে পারি!’ পাশে একটি লাভ ইমোজি জুড়ে দেন। মন্তব্যের ঘরে দম্পতিকে শুভেচ্ছাবার্তা দিচ্ছেন রোশানের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।


বিয়ের বিষয়ে রোশান বলেন, ‘আমরা ৩ বছর আগে বিয়ে করেছি। বিভিন্ন কারণে জানানো হয়নি। আমাদের জন্য দোয়া করবেন যেন সুখে শান্তিতে থাকতে পারি।’

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে জিয়াউল রোশানের। এই সিনেমায় পরীমণির বিপরীতে তাকে দেখা যায়। এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন। গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার জোড়া সিনেমা ‘পাপ’ ও ‘জ্বীন’।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬