পটিয়ায় পূজারীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি এনামুল হক
পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া উপহারসামগ্রী পূজারীদের মধ্যে বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, পৌর বিএনপির সদস্যসচিব গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মইনুল আলম ছোটন, মোর্শেদ শফি হিরু, চেয়ারম্যান মফজল আহমদ, আবুল কাসেম, অহিদুল আলম পিবলু, শাহজাহান চৌধুরী ও ইদ্রিস পানু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুকান্ত তালুকদার এবং সঞ্চালনা করেন পুলক চৌধুরী।
মনিটরিং কমিটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন তাপস কুমার দে, মাস্টার শ্যামল দে, দিলীপ ঘোষ দিপু ও অ্যাডভোকেট সঞ্জয় দে।
এ ছাড়া কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিখিল দে, দেবাশীষ দে, রাজিব সেন, মান্না কুমার দেব, লিটু চৌধুরী, সাজু দেব, রাসেল চৌধুরী, সুবল দাশ, জুয়েল দে, রিংকি দেব, তাপস দে, বিকাশ দাশবিশু, শ্যামল দাশগুপ্ত, তাপস চৌধুরী, মিল্কি চৌধুরী, শুক্লা চৌধুরী, বেবী দেব নন্দি, মৃণাল মহাজন, জুয়েল দাশ, টিপু দোস্তিদার ও লাকি দাশ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বলেন, “দুর্গোৎসব নিয়ে ফ্যাসিস্টরা ষড়যন্ত্রে লিপ্ত।”
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬