নোয়াখালীতে যুবলীগ নেতাকে হত্যা মামলায় গ্রেপ্তার
ঢাকা প্রেস
নোয়াখালী প্রতিনিধি:-
র্যাব ১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানিয়েছেন, বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর থেকে যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সবুজকে (৩৩) হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
সবুজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত হাজী আব্দুস সামাদ মেম্বারের ছেলে। নিহত সানির বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে সবুজসহ অন্যদের আসামি করা হয়। সবুজ এই মামলার ৪৬তম এজাহারভুক্ত আসামি।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এই মামলার প্রধান আসামি করা হয়েছে। তবে এই বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতাকে আদাবর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬