|
প্রিন্টের সময়কালঃ ১২ অক্টোবর ২০২৬ ০৩:২২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ জানুয়ারি ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ

কর্ণফুলীতে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু


কর্ণফুলীতে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু


ঢাকা প্রেস
মো: কায়সার আশ্রাফী,বিভাগীয় প্রধান (চট্রগ্রাম):-

 


চট্টগ্রামের কর্ণফুলীতে সেপটিক ট্যাংকে পড়ে মো. আকিব নামের ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
 

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার বড়উঠান (৯ নম্বর ওয়ার্ড) পশ্চিম ডাকপাড়া গ্রামের পাঠান বাড়িতে এ ঘটনা ঘটে।
 

শিশু আকিব ডাকপাড়া এলাকার পাঠান বাড়ির সিএনজি চালক শাহরিয়ার রুবেলের ছেলে। স্থানীয়রা জানায়, সকালের দিকে শিশুটি সবার অগোচরে ঘরের পাশের এক‌টি নির্মানা‌ধীণ সেপটিক ট্যাংকে পড়ে যায়।
 

পরে তার প‌রিবারের সদস্যরা শিশু‌টিকে অনেক সময় না দেখতে পেয়ে খোঁজাখুঁ‌জি শুরু করে। একপর্যায়ে তারা সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬