মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও ফখরুল
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, মাদকের ছোবলে সমাজ ক্ষতবিক্ষত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। অবসর সময় মাদকের পেছনে নয়, খেলাধুলায় কাটাতে হবে।
তিনি বলেন, মাদক নির্মূলে রাষ্ট্রীয়ভাবে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক ক্রেতা ও বিক্রেতাদের আইনের আওতায় এনে শাস্তির পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করা জরুরি। সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়ানোর পাশাপাশি তাদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে। খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি তরুণদের মাদকের ছোবল থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সীতাকুণ্ড হাইস্কুল মাঠে আয়োজিত ‘মাদককে না বলুন, খেলাধুলায় মনোযোগী হোন’ শীর্ষক প্রীতি ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। খেলায় উপজেলা প্রশাসন ও সীতাকুণ্ড পৌরসভা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরছালিন।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সহসভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, মো. জাফর আহমদ, আরেফিন, সীতাকুণ্ড ক্রীড়া সংস্থার সদস্য সচিব সোহেল উদ্দিন, সদস্য মো. শাখাওয়াত হোসেন, পৌর ছাত্রদল নেতা মো. বাবলু, মো. ইসমাইল, মো. শাকিলসহ ক্রীড়ামোদীরা।
খেলা উপভোগ করতে শত শত দর্শক মাঠে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইউএনও ফখরুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে গুলিয়াখালী সমুদ্রসৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনার কথা জানান। এতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর প্রতিনিধিরাও অংশ নেবেন বলে তিনি জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬