|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ মে ২০২৬ ১২:০২ অপরাহ্ণ

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন


সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন


বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

 

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

 

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন এবং দলের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যায়ে ছিলেন।

 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্টোবর মাসে তিনি গ্রেপ্তার হন। পরে ২০২৫ সালের আগস্টে অসুস্থ হয়ে পড়লে বিএসএমএমইউতে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান।

 

পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল (১৪ মে) বাদ জোহর মীরসরাইয়ের ধুম ইউনিয়নের এস রহমান কলেজ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬