|
প্রিন্টের সময়কালঃ ০১ অক্টোবর ২০২৬ ০৮:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ মার্চ ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ণ

রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে দুই কর্মকর্তা নিয়োগ


রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে দুই কর্মকর্তা নিয়োগ


ডেস্ক নিউজ-ঢাকা প্রেস:

 

 

সরকার তথ্য ক্যাডারের দুই কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে।

 

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২৪ মার্চ) এক প্রজ্ঞাপনে জানায়, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ দিতে তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

 

একই প্রজ্ঞাপনে তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে প্রেষণে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরিও রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

 

বর্তমানে সচিব পদমর্যাদায় মো. সরওয়ার আলম রাষ্ট্রপতির সচিবের দায়িত্ব পালন করছেন। নতুন এই নিয়োগের মাধ্যমে রাষ্ট্রপতির প্রেস উইং আরও শক্তিশালী হলো।

 

উল্লেখ্য, গণ-অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পূর্ববর্তী কর্মকর্তাদের অপসারণ করা হয়েছিল। পরবর্তীতে নতুন সরকার গঠনের পর প্রেস উইং পুনর্গঠনের অংশ হিসেবে এসব নিয়োগ দেওয়া হলো।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬