|
প্রিন্টের সময়কালঃ ১৮ মে ২০২৬ ০৬:৪২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ মে ২০২৬ ০৩:৫১ অপরাহ্ণ

পটিয়ার কৃতি সন্তান সাবরিনা বিনতে আহমদ সাকীর আমেরিকায় এমএস ডিগ্রি অর্জন


পটিয়ার কৃতি সন্তান সাবরিনা বিনতে আহমদ সাকীর আমেরিকায় এমএস ডিগ্রি অর্জন


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:


 

চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী সাবরিনা বিনতে আহমদ সাকী যুক্তরাষ্ট্রের স্বনামধন্য Virginia Tech বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে এমএস ডিগ্রি অর্জন করেছেন। গত ১৭ মে ২০২৬ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

সাবরিনা বিনতে আহমদ সাকী বীর গেরিলা মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ফজল আহমদের জ্যেষ্ঠ কন্যা। সমাবর্তন অনুষ্ঠানে তার পিতা ফজল আহমদ এবং মাতা বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক জেসমিন আরা বেগম উপস্থিত ছিলেন।
 

পরিবার সূত্রে জানা যায়, তাদের দ্বিতীয় কন্যা ইফফাত বিনতে ফজল ইমু যুক্তরাষ্ট্রের Michigan State University থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে এমএস ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে সেখানে কর্মরত রয়েছেন।
 

এছাড়া তৃতীয় কন্যা ডা. সায়মুনা জেসমিন পিংকি এমবিবিএস ও বিসিএস (স্বাস্থ্য) সম্পন্ন করে বর্তমানে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোট কন্যা ফারিয়া জেসমিন প্রিমা University of Chittagong থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে এমএস ডিগ্রি অর্জন করেছেন।
 

চার কন্যার এই অসাধারণ সাফল্যে পরিবারটির প্রতি এলাকাবাসীর প্রশংসা ও শুভেচ্ছা অব্যাহত রয়েছে। তাদের গ্রামের বাড়ি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের তেকোটা গ্রামে। পরিবারের এই গৌরবোজ্জ্বল অর্জনে পটিয়া উন্নয়ন ফোরামের পক্ষ থেকে সাবরিনা বিনতে আহমদ সাকীসহ তার গর্বিত মা-বাবাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬