পটিয়ায় শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার উদ্যোগে জশনে জুলুস
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:
চট্টগ্রামের পটিয়ায় শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার উদ্যোগে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে আয়োজিত জুলুসটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ। প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য ও সিডিএ বোর্ড মেম্বার হাজী মুহাম্মদ নজরুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে মাওলানা হাফেজ আহমদ আল কাদেরী, ফৌজুল কবীর, কাজী আবু বক্কর সিদ্দিক, মোজাফফর আহমদ, মাওলানা আকবর হোসেন খতিবী, নুরুদ্দিন শাহ নূরী, সাদেকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সমগ্র সৃষ্টিজগতের জন্য মহান আল্লাহর রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তিনি বিশ্বমানবতার অগ্রদূত। তাঁর আদর্শ অনুসরণ করে সুন্দর ও নৈতিক জীবন গঠনের জন্য সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬