|
প্রিন্টের সময়কালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জুন ২০২৬ ০৬:৩৮ অপরাহ্ণ

রেললাইনে বসে মোবাইলে কথা, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর


রেললাইনে বসে মোবাইলে কথা, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর


সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:


নাটোরের বাগাতিপাড়া উপজেলায় রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মধু (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

 

শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার মালঞ্চি রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মধু লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
 

স্থানীয়দের ভাষ্য, রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন মধু। এ সময় ঢাকাগামী লালমনিহাট এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।
 

শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬