নাটোরের সিংড়ায় তারাবী নামাজ পড়ানোকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ আহত -২
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের সিংড়ায় তারাবী নামাজ পোড়ানো ও মসজিদের মুয়াজ্জিন নিয়োগ কেন্দ্র করে দু' গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনা দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের তালঘড়িয়া গ্রামে এঘটনা ঘটে।
জানা যায়, মসজিদ এর মুয়াজ্জিন হিসেবে ওই গ্রামের মোঃ ইয়াছিনের ছেলে দায়িত্ব পালন করে আসা কালিন সময় মসজিদ নির্মাণ কাজের জন্য মাদ্রাসায় তারাবী নামাজ আদায় করত। পরে ওই মুয়াজ্জিন কে গ্রামের কিছু লোকজন মিথ্যা অপবাদ দিয়ে তাহারা ওই মুয়াজ্জিন এর পিছনে নামাজ আদায় না করে তারাবি নামাজ আদায়ের জন্য সুকানগাড়ি গ্রাম হতে ইউনুস আলী নামে এক জন কে নিয়ে এসে আলাদা ভাবে একাব্বর এর বাড়ির পাশে খোলায় তাহারা নামাজ আদায় করত।
মসজিদ এর মুয়াজ্জিন এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে ওই মুয়াজ্জিন এর বাবা মোঃ ইয়াছিন প্রতিবাদ করলে একই গ্রামের ওপর গ্রুপের রুহুল আমিন, কুরবান, মহব্বত, রানা সহ আরও ৪/৫জন ওই মুয়াজ্জিন এর বাবা ইয়াছিন কে মারপিট করে ও আঃ হান্নান এর মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়।
পরে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬