|
প্রিন্টের সময়কালঃ ২৩ মে ২০২৬ ১১:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ মে ২০২৬ ০৪:৪৩ অপরাহ্ণ

টানা ১৫ দিনের ছুটি শুরু প্রাথমিকে


টানা ১৫ দিনের ছুটি শুরু প্রাথমিকে


নানা আলোচনা–সমালোচনার পর অবশেষে আজ শনিবার (২৩ মে) থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হচ্ছে। এদিন স্কুল খোলা রাখার পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 

শুক্রবার (২২ মে) রাত ৯টার পর বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া।

 

তিনি বলেন, ‘শনিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হবে। আগামী ৬ জুন পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।’

 

এর আগে গত ২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদফতর এক আদেশে জানিয়েছিল, রোজা ও ঈদের ছুটির পর শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে টানা ১০ শনিবার শ্রেণিকক্ষে পাঠদান চলবে। রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 

তবে শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বিরোধিতা করেন শিক্ষকরা। প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে এ বিষয়ে লিখিতভাবে স্কুল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়।

 

পরে সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করে ঈদের আগের শনিবারও সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দেয় মন্ত্রণালয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬