|
প্রিন্টের সময়কালঃ ১৮ এপ্রিল ২০২৬ ০৮:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ এপ্রিল ২০২৬ ০৫:১১ অপরাহ্ণ

অসুস্থ কর্মীর পাশে দাঁড়ালো জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল


অসুস্থ কর্মীর পাশে দাঁড়ালো জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল


স্টাফ রিপোর্টার:


রাজধানীর পিজি হাসপাতাল (ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকায়) অসুস্থ কর্মী আশিক শেখের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল। শুক্রবার (১৭ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন এবং সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহেদ উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি আলমাস আলী, সিনিয়র যুগ্ম মহাসচিব নিজামুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান জিলন, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম স্বপন এবং যুগ্ম মহাসচিব মেহেরাজসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহেদ উদ্দিন বলেন, সংগঠনটি দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তাদের কর্মীদের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এছাড়াও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী জানান, সংগঠনটি ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় বিভিন্ন সময়ে নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, একটি সাম্প্রতিক ঘটনায় বিতর্কিত মন্তব্যের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় দলটির কেন্দ্রীয় সভাপতি শাহেদ উদ্দিন দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আপত্তিকর মন্তব্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬