তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন চৌধুরী
অনলাইন ডেস্ক
ছোট পর্দা পেরিয়ে এখন বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতির কারণে তিনি সবসময়ই ভক্ত-অনুরাগীদের আলোচনায় থাকেন।
সম্প্রতি এই অভিনেত্রী অবকাশ যাপনের একগুচ্ছ ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যা প্রকাশের পরপরই নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিগুলোতে তাকে বিভিন্ন আকর্ষণীয় লোকেশনে ফ্যাশনেবল লুকে দেখা যায়।
ছবির ক্যাপশনে মেহজাবীন লেখেন, “তোমার মনে আমার জন্য জায়গা রেখো, বাইরে অনেক শীত।” তার এই মিষ্টি ও রোমান্টিক ক্যাপশন ভক্তদের দৃষ্টি কাড়ে এবং মন্তব্যের বন্যা বইয়ে দেয়। অনুরাগীরা তার রূপ, স্টাইল ও উপস্থিতির প্রশংসায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর।
উল্লেখ্য, লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেন মেহজাবীন চৌধুরী। এরপর তিনি নাট্যাঙ্গনে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন। তার প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত “তুমি থাকো সিন্ধুপারে”, যেখানে তার বিপরীতে অভিনয় করেন মাহফুজ আহমেদ।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬