|
প্রিন্টের সময়কালঃ ১৪ অক্টোবর ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ অক্টোবর ২০২৬ ০৯:২২ অপরাহ্ণ

হাতিয়ায় মোহাম্মদ আলী কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


হাতিয়ায় মোহাম্মদ আলী কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


আজিজুর রহমান, নোয়াখালী প্রতিনিধি:

 

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে মোহাম্মদ আলী কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 

মোহাম্মদ আলী বাজারসংলগ্ন কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজমীর হোসেন।
 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন, ইসলামি আন্দোলন বাংলাদেশ হাতিয়া উত্তর শাখার হরণী ইউনিয়ন সভাপতি আবু যর গিফারী সুমন এবং হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ।
 

এ ছাড়া উপস্থিত ছিলেন আদর্শ গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্যাহ বোরহান, আয়েশা আলী হাই স্কুলের প্রধান শিক্ষক মো. রিয়াজ উদ্দিন এবং হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জাহের উদ্দিন। অনুষ্ঠানে সচেতন অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।
 

বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজ যারা নবীন হিসেবে কলেজজীবন শুরু করছ, একদিন তোমরাই অভিজ্ঞ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। একই সঙ্গে মাদককে ‘না’ বলে সুস্থ ও সুন্দর জীবন গঠনে সচেতন থাকতে হবে।
 

বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আলী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আরিফুল ইসলাম। নবীন বরণ পর্বের পাশাপাশি অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনও ছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬