|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৪:২৩ অপরাহ্ণ

গজারিয়ায় মেঘনা নদী থেকে নিখোঁজ নৌযান শ্রমিকের মরদেহ উদ্ধার


গজারিয়ায় মেঘনা নদী থেকে নিখোঁজ নৌযান শ্রমিকের মরদেহ উদ্ধার


মুন্সীগঞ্জ প্রতিনিধি:-

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে নিখোঁজের তিন দিন পর আতাবর (৬৫) নামের এক নৌযান শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামের পাশে নদী থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে।
 

জানা গেছে, গত রবিবার বিকেল ৫টার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় নোঙর করে রাখা একটি বাল্কহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ হন আতাবর। তিনি ঢাকার ধামরাই উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা এবং এমভি এস.এম. এন্টারপ্রাইজ নামক একটি বাল্কহেডে লস্কর হিসেবে কর্মরত ছিলেন।
 

প্রত্যক্ষদর্শী নৌযান শ্রমিক নূর ইসলামের ভাষ্যমতে, ঘটনার দিন পাথর খালাস শেষে বাল্কহেডটি ফেরিঘাট এলাকায় নোঙর করা ছিল। এ সময় ডেকে দাঁড়িয়ে থাকা আতাবরকে পেছন থেকে এসে ধাক্কা দেয় আরেকটি বাল্কহেড, এমভি তোহা এন্টারপ্রাইজ। ধাক্কায় আতাবর মাথায় আঘাত পেয়ে নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু হলেও তার সন্ধান মেলেনি।
 

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার সকালে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬