জয় হত্যা মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার
জেলার গজারিয়া উপজেলার জহিরুর ইসলাম জয় হত্যা মামলার পলাতক আসামি বেকু হাসানকে (৪০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ১১)। গ্রেফতারকৃত বেকু হাসান মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চৌদ্দ কাউনিয়া গ্রামের মো. বাতেনের পুত্র।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ আজ সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নানাখি এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানকালে গজারিয়া থানার চৌদ্দকাউনিয়া এলাকায় জহিরুর ইসলাম জয় হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বেকু হাসানকে গ্রেফতার করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাব্বির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, গ্রেফতারকৃত বেকু হাসান গত বছরের ২৬ নভেম্বর সংঘটিত জহিরুর ইসলাম জয় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬