রাজীবপুরে ১১০ পিস ইয়াবাসহ মাদককারবারি আটক
রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজীবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আকতার মিয়া (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক আকতার মিয়া রৌমারী উপজেলার আগলারচর পাহাড়তলী গ্রামের বাসিন্দা এবং কুদরত আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজীবপুর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় আকতার মিয়ার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে রাজীবপুর থানায় নেওয়া হয়।
এ ঘটনায় রাজীবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬