|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৬ ০৫:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৬ ০২:৩৮ অপরাহ্ণ

আইসিইউতে ভর্তি বাবার চিকিৎসায় সহায়তা চেয়ে সন্তানের আবেদন


আইসিইউতে ভর্তি বাবার চিকিৎসায় সহায়তা চেয়ে সন্তানের আবেদন


মো: আমিনুল ইসলাম

 

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন বাবার জন্য আর্থিক ও চিকিৎসা সহায়তা চেয়ে আবেদন জানিয়েছেন এক সন্তান।
 

জানা যায়, অভিনেতা তারিকুজ্জামান তপন অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
 

পরিবারের সদস্যরা জানান, উন্নত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তরের চেষ্টা চলছে। এ বিষয়ে কোনো সহায়তা পেলে তা দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে।
 

এছাড়া, চিকিৎসার ব্যয় বহনে আর্থিক সংকটের কথা উল্লেখ করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
 

সহায়তা পাঠানোর জন্য যোগাযোগ:
তাছফিক (ছেলে) – ০১৬৮৮৭০১১৪৪ (বিকাশ)
পাখি (মেয়ে) – ০১৭৫৮৯৭১৩২২


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬