|
প্রিন্টের সময়কালঃ ১২ অক্টোবর ২০২৬ ০৩:২৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ মে ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেলপথে ট্রেনে পাথর নিক্ষেপ রোধে পটিয়ায় প্রস্তুতি সভা


চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেলপথে ট্রেনে পাথর নিক্ষেপ রোধে পটিয়ায় প্রস্তুতি সভা


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

 

 

চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেলপথে চলাচলকারী ট্রেনে পাথর নিক্ষেপসহ নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটিয়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৬ মে) সন্ধ্যায় পটিয়া রেলস্টেশন প্রাঙ্গণে চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি ও বিএমএসএফ জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি, সংগঠনের উপদেষ্টা আবদুল হাকিম রানা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. নুর খান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও বিএমএসএফ পটিয়া উপজেলা শাখার সহ-সভাপতি ফারুকুর রহমান বিনজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলম এবং সদস্য মো. লিয়াকত আলী।

 

বক্তারা বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড যাত্রীদের জীবনের জন্য মারাত্মক হুমকি এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির কারণ। এতে যাত্রীরা আহত হওয়ার পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থায় আতঙ্ক সৃষ্টি হচ্ছে।

 

তারা আরও বলেন, রেলপথ নিরাপদ রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং প্রশাসনের কার্যকর নজরদারি নিশ্চিত করতে বিভিন্ন রেলস্টেশনে প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

 

সভায় বক্তারা ট্রেনে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬