|
প্রিন্টের সময়কালঃ ১২ অক্টোবর ২০২৬ ০৩:১৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ মে ২০২৬ ০৪:৪৯ অপরাহ্ণ

ঈদের ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে


ঈদের ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে


ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে। তবে লেনদেন সহজ করতে ২৩ ও ২৪ মে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপিতে জানায়, আগামী ২৩ ও ২৪ মে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা নিয়মিত ব্যাংকিং সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। ঈদুল আজহার আগে আর্থিক লেনদেন ও তৈরি পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ সহজ করতে।

 

তবে শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা সহজভাবে পরিশোধ নিশ্চিত করতে ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে ২৫ ও ২৬ মে সীমিত কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে ২৫-৩১ মে পর্যন্ত ব্যাংকগুলো বন্ধ থাকবে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব শাখা সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। তবে গ্রাহক লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

 

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের ছুটিতেও সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখবে, তবে ঈদের দিন এ কার্যক্রম বন্ধ থাকবে।

 

এছাড়া ছুটির সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান নিয়ম অনুযায়ী ভাতা পাবেন বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬