|
প্রিন্টের সময়কালঃ ১৬ মার্চ ২০২৬ ০৪:৪৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৬ ০২:২০ অপরাহ্ণ

কৃষি উৎপাদন বাড়ানো ও বন্যা মোকাবিলা করতেই খাল খনন কর্মসূচি


কৃষি উৎপাদন বাড়ানো ও বন্যা মোকাবিলা করতেই খাল খনন কর্মসূচি


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বাড়ানো ও বন্যা মোকাবিলা করতেই খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। সারাদেশে পর্যায়ক্রমে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

 

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খালের মাটি কাটার মধ্য দিয়ে সারা দেশে একযোগে খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

 

প্রধানমন্ত্রী বলেন, কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক ভালো থাকলে মানুষ ভালো থাকবে।

 

তিনি জানান, আগামী মাস থেকে কৃষকদের সরকারি সুবিধার জন্য কৃষক কার্ড দেয়া হবে। ধীরে ধীরে সারাদেশের সব দরিদ্র নারী ফ্যামিলি কার্ড পাবে।

 

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে প্রতিটি মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬