|
প্রিন্টের সময়কালঃ ২৭ এপ্রিল ২০২৬ ০৯:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৬ ০৬:২৫ অপরাহ্ণ

পটিয়ায় হাইদগাও উচ্চ বিদ্যালয়ে তোরণ উদ্বোধন, সম্মাননা ও পুরস্কার বিতরণ সম্পন্ন


পটিয়ায় হাইদগাও উচ্চ বিদ্যালয়ে তোরণ উদ্বোধন, সম্মাননা ও পুরস্কার বিতরণ সম্পন্ন


দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাও উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত তোরণ উদ্বোধন, এতিম শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, আজীবন দাতা সদস্যদের সম্মাননা, অভিভাবক সমাবেশ, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুকান্ত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বদিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. খোরশেদ আলম, হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মুহাম্মদ আবুল বশর (সিআইপি), হাইদগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক সভাপতি আজমল হোসেন জামাল এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে। আরও বক্তব্য দেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও এস এম জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দীন (সিআইপি), হাইদগাও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আকবরসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন ও তানিয়া ইয়াসমিন যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব এনামুল হক এনাম শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের একাগ্রচিত্তে লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে।” তিনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন এবং শিক্ষার মানোন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয় তহবিল থেকে এতিম শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬