|
প্রিন্টের সময়কালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৩৬ অপরাহ্ণ

জ্যাকসের সেঞ্চুরিতে চট্টগ্রামে কুমিল্লার রান বন্যা


জ্যাকসের সেঞ্চুরিতে চট্টগ্রামে কুমিল্লার রান বন্যা


 বিপিএলের দশম আসরের চট্টগ্রাম পর্বে ঝড় তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জ্যাকস, লিটন ও মঈন আলীর ব্যাটিং বিস্ফোরণে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৩৯ রানের পাহাড় গড়েছে দলটি। যা যৌথভাবে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

 

টস জিতে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লিটন দাস ও উইল জ্যাকস শুরুতেই চালিয়েছেন তাণ্ডব। পাওয়ারপ্লেতে ৬২ রান জড়ো করে লিটন ৬০ রানে আউট হলেও, জ্যাকস থামেননি।

জ্যাকস ৫০ বল মোকাবেলা করে তুলে নেন  সেঞ্চুরি। শেষপর্যন্ত ৫৩ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি। তার সাথে তাল মিলিয়ে ২৪ বলে ৫৩ রান করেন মঈন আলী।

চট্টগ্রামের পেসার আল আমিন হোসেন শুরু থেকেই ছিলেন খরুচে। ৪ ওভারে তিনি বিলি করেন ৬৯ রান।
 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬