ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত
ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন জনাব মো: শামীম হোসেন ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ময়মনসিংহ।
পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং কিট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন। তিনি জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস্ অনুসরণ করে উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬