সুনামগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু
ঢাকা প্রেস
সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জ উপজেলায় মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
গত রোববার (২৯ সেপ্টেম্বর), দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় দেখার হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে মো. জালাল মিয়া ও মো. জসিম উদ্দিন নামে দুই জেল ঘটনাস্থলেই মারা যান। তারা উভয়েই পলিরচর গ্রামের বাসিন্দা ছিলেন।
এর আগে, শনিবার (২৮ সেপ্টেম্বর), জামালগঞ্জ উপজেলার হাওরে মাছ ধরার সময় আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া বজ্রপাতে মারা যান।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬