পটিয়ায় রোটারি ক্লাব অব চিটাগং সিটির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
পটিয়ায় রোটারি ক্লাব অব চিটাগং সিটির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন রোটারি ক্লাব অব চিটাগং সিটির প্রেসিডেন্ট নাজমুল হক, চার্টার প্রেসিডেন্ট অ্যাডভোকেট উত্তম কুমার দত্তসহ নের্তৃবৃন্দ।
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব চিটাগং সিটি। সংগঠনটির উদ্যোগে এবং মরহুম নুরুল হক ট্রাস্টের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের মহাজনহাট, কুরঙ্গিরি ও আশপাশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগং সিটির প্রেসিডেন্ট নাজমুল হক, চার্টার প্রেসিডেন্ট অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত, পাস্ট প্রেসিডেন্ট (পিপি) লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ শাহজাহান ও মৃণাল কান্তি দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ রশিদী বেলাল, সাবেক সভাপতি হাফেজ আহমদ, সাবেক সহ-সভাপতি আবদুস শুক্কুর, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মেম্বার, জুয়েল, সালাহউদ্দিন, রোটারিয়ান জাকারিয়া সোহেল ও হামিদুল ইসলাম।
মরহুম নুরুল হক ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ বিতরণে অংশ নেন মোহাম্মদ ইয়াসিন ফেরো, মাসুদ, নাজিম, তানভীর, সাফি প্রমুখ।
এ সময় রোটারি ক্লাব অব চিটাগং সিটির প্রেসিডেন্ট নাজমুল হক বলেন, সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন অঞ্চলের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক পরিবার এখনও ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, রোটারি ক্লাব সবসময় মানবকল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মানবতার সেবায় একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬