বড়াইগ্রামে ৫ দিনব্যাপী ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন
সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ৫ দিনব্যাপী ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আগ্রান উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।
বাংলাদেশ স্কাউটস, বড়াইগ্রাম উপজেলা শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের রাজশাহী অঞ্চলের উপপরিচালক কাহারুল ইসলাম জয়, বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আক্তার, নাটোর জেলা স্কাউট সম্পাদক গোলাম মহিউদ্দিন ও উপজেলা স্কাউট সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ অন্যরা।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল আজিজ স্কাউটদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, অধ্যয়ন, পরোপকার, সৃজনশীলতা, মানবিকতা ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্কাউটদের এসব গুণ অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে উপজেলার ৩০টি উচ্চ বিদ্যালয় থেকে ২৪০ জন কাব স্কাউট এবং দুটি উচ্চ বিদ্যালয় থেকে ১৬ জন গার্লস ইন স্কাউটসহ মোট ২৫৬ জন অংশগ্রহণ করছে। এছাড়া সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও স্কাউট শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬