|
প্রিন্টের সময়কালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ জুন ২০২৫ ০৭:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের ৩৯ নং ওয়ার্ড সিডিএ বালুর মাঠে কোরবানি পশুর হাট একদিন আগেই সমাপ্ত ...!


চট্টগ্রামের ৩৯ নং ওয়ার্ড সিডিএ বালুর মাঠে কোরবানি পশুর হাট একদিন আগেই সমাপ্ত ...!


হোসেন বাবলা (চট্টগ্রাম):-

 


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠে কোরবানি পশুর হাট প্রায় সমাপ্তির পথে।

 

 


শুক্রবার বিকেলে হাট ইজারাদার মোঃ মিজানুর রহমান পারুল ও পরিচালনা কমিটির সমন্বয়ক মোহাম্মদ আশরাফ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে হাটের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে শুক্রবার বিকেলে ১০ দিনের এই কার্যক্রম একদিন আগেই সমাপ্ত হয় বলে জানান।

 

তারা আরও বলেন,নির্ধারিত গরু-ছাগলের খাইন অনেকটাই শূন্য। গত ৯ দিন যাবত এই হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির জন্য বিভিন্ন সাইজের প্রায় ৫ হাজারের বেশি গরু -ছাগল মহিষ জমায়েত হয়।


এদিকে শুক্রবার বিকেলে শেষ সময়ে শূন্য হাটে আশে-পাশের এগ্রো ও খামার , পালনকৃত গরু -ছাগল অনেকে হাটে বেচা বিক্রি করছেন বলে ব্যাপারীরা জানান।


ঐতিহ্যবাহী এই হাটে প্রতি বছরের ন্যায় এবারও কোরবানির এক দিন আগে বেচাকেনা শেষ হল।


এর ফলে উক্ত হাটে বেচা বিক্রি ভালো হওয়ায় ক্রেতা সাধারণ - বিক্রিতারা সন্তুষ্ট প্রকাশ করেছে। অনেকেই হাঁসি মুখে বাড়ি ফিরে যেতে দেখা গেছে।image widget


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬